আত্ম পরিচয়হীন জনগোষ্ঠী


                               আত্ম পরিচয়হীন জনগোষ্ঠী



গত এক দশক ফেসবুক করে যেটা বুঝলাম ফেসবুক একটা আত্ম পরিচয়হীন জনগোষ্ঠী তৈরি করেছে । কারো একটা অত্যন্ত দামী ফোন , বিদেশ ভ্রমণ, বিলাস বহুল গাড়ি ইত্যাদির মাধ্যমে তাদের একটা পরিচয় তৈরি হচ্ছে । যেন তাদের পুরো আত্নসম্মান ওই দামী ফোন বিদেশ ভ্রমণ ইত্যাদির উপরে টিকে রয়েছে । ফলত এই মানুষ গুলোর জ্ঞান বা আত্মগত উন্নয়নের আলাদা করে কোন চিন্তা নেই । আমার ফ্লাইটে চড়া ছবি বিরাট কোনো হোটেলে বসে খাওয়া দাওয়ার ছবি ইত্যাদি পোস্ট করার উপরেই যেন আমার গোটা অস্তিত্ব টিকে আছে। এবং হয়ত এভাবেও জীবনকে পরিচালিত করার চেষ্টা করছেন তারা । আমি জানিনা এই জীবন শৈলীর মানে কি ! অদ্ভুত রহস্যময় ভাবে মানুষকে পরিচালিত করছে সোস্যাল মিডিয়া। যা কোন কালেই এতটা প্রভাব বিস্তার করেনি । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গোপনীয়তার অধিকার যখন লঙ্ঘিত