গোপনীয়তার অধিকার যখন লঙ্ঘিত
আধারের পর এবার কো উইন অ্যাপ্লিকেশন থেকে তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠল । পূর্বে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্তপূর্ণ সংস্থার তথ্য ফাঁস হওয়ার অভিযোগ সামনে আসে। ২০২০ সালে একটি সাইবার সুরক্ষা সংস্থা জানায় ন্যাশনাল ডু নট কল রেজিষ্ট্রির ৯ কোটির বেশি ফোন নম্বর ডার্ক ওয়েবে বিক্রি করা হচ্ছে। সম্প্রতি তেলেঙ্গানা সাইবারবাদ পুলিশ দেশের সর্বোচ্চ তথ্য চুরি যাওয়ার বিষয়টি উন্মোচন করেছে যেখানে ৬৭ কোটি ভারতীয়র তথ্য ফাঁস হয়েছে। এই বছর সার্ফশার্ক নামক সুইডেনের একটি ডাটা সিকুউরিটি কোম্পানির তথ্য ফাঁস হয়ে যাওয়া ...