পোস্টগুলি

মে, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গোপনীয়তার অধিকার যখন লঙ্ঘিত

                                                                                                                     আধারের পর এবার কো উইন অ্যাপ্লিকেশন থেকে তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠল ।  পূর্বে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্তপূর্ণ সংস্থার তথ্য ফাঁস হওয়ার অভিযোগ সামনে আসে। ২০২০ সালে একটি সাইবার সুরক্ষা সংস্থা জানায় ন্যাশনাল ডু নট কল রেজিষ্ট্রির ৯ কোটির বেশি ফোন নম্বর ডার্ক ওয়েবে বিক্রি করা হচ্ছে।  সম্প্রতি তেলেঙ্গানা সাইবারবাদ পুলিশ দেশের সর্বোচ্চ তথ্য চুরি যাওয়ার বিষয়টি উন্মোচন করেছে যেখানে ৬৭ কোটি ভারতীয়র তথ্য ফাঁস হয়েছে। এই বছর সার্ফশার্ক নামক সুইডেনের একটি ডাটা সিকুউরিটি কোম্পানির তথ্য ফাঁস হয়ে যাওয়া ...

আত্ম পরিচয়হীন জনগোষ্ঠী

                                আত্ম পরিচয়হীন জনগোষ্ঠী গত এক দশক ফেসবুক করে যেটা বুঝলাম ফেসবুক একটা আত্ম পরিচয়হীন জনগোষ্ঠী তৈরি করেছে । কারো একটা অত্যন্ত দামী ফোন , বিদেশ ভ্রমণ, বিলাস বহুল গাড়ি ইত্যাদির মাধ্যমে তাদের একটা পরিচয় তৈরি হচ্ছে । যেন তাদের পুরো আত্নসম্মান ওই দামী ফোন বিদেশ ভ্রমণ ইত্যাদির উপরে টিকে রয়েছে । ফলত এই মানুষ গুলোর জ্ঞান বা আত্মগত উন্নয়নের আলাদা করে কোন চিন্তা নেই । আমার ফ্লাইটে চড়া ছবি বিরাট কোনো হোটেলে বসে খাওয়া দাওয়ার ছবি ইত্যাদি পোস্ট করার উপরেই যেন আমার গোটা অস্তিত্ব টিকে আছে। এবং হয়ত এভাবেও জীবনকে পরিচালিত করার চেষ্টা করছেন তারা । আমি জানিনা এই জীবন শৈলীর মানে কি ! অদ্ভুত রহস্যময় ভাবে মানুষকে পরিচালিত করছে সোস্যাল মিডিয়া। যা কোন কালেই এতটা প্রভাব বিস্তার করেনি ।